
উজানের ঢলে ও ভারী বৃষ্টিপাতের কারনে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলা তিস্তাসহ সবকটি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে।
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের খেয়ার আলগার চর, পোড়ার চরসহ ব্রহ্মপুত্র নদের বেশ কয়েকটি চরের নিম্নাঞ্চলের বসতবাড়ীতে পানি প্রবেশ করায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে মানুষজন। এদিকে, জেলার রৌমারী উপজেলায় বন্যার পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে।অন্যদিকে,সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো বিপদসীমা অতিক্রম করেনি। সমানতালে বাড়ছে অভ্যন্তরীণ ফুলজোড়, ইছামতি, করতোয়া ও বড়াল নদীর পানিও। এছাড়াও, সুনামগঞ্জে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি বৃদ্ধি পেয়ে ইতোমধ্যে সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারা বাজার, ছাতক, জামালগঞ্জ, শান্তিগঞ্জসহ ৭উপজেলা প্লাবিত হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন বন্যা কবলিত মানুষরা।
বাংলাটিভি/শহীদ



