Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচনসরকার

সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনের ভোটগ্রহণ

সহিংসতা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। এখন ফলের অপেক্ষায় প্রার্থীরা। ইভিএমে ভোট হওয়ায় গণনার ঝামেলা নেই।

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টার দিকে ভোটগ্রহণ শেষ হয়। তবে বিকাল ৪টা পর্যন্ত কেন্দ্রে যেসব ভোটার ঢুকেছেন নিয়ম অনুযায়ী তাদের ভোটগ্রহণ করা হবে।

এই নির্বাচনে পাঁচ জন মেয়র প্রার্থী লড়ছেন। পাশাপাশি ২৭টি ওয়ার্ডে ১৪২ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সবার দৃষ্টি মেয়র পদের দিকে। কে হবেন সিটি করপোরেশনের মেয়র– এ নিয়ে জল্পনা-কল্পনা চলছে ভোটারদের মধ্যে। আলোচনায় গুরুত্ব পাচ্ছে দুই প্রার্থী নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত এবং টেবিল ঘড়ি প্রতীকের মো. মনিরুল হক সাক্কুর নাম। সবার মনে প্রশ্ন–  সাক্কু কি তৃতীয়বারের মতো জয়ী হবেন, নাকি প্রথমবারের মতো মেয়র হবেন রিফাত। তাদের মধ্যে একজনই মেয়র নির্বাচিত হতে চলেছেন বলে ধারণা করছেন কুমিল্লা নগরবাসী। এই দুই প্রার্থীও জয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন।

রিটার্নিং কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, দুই লাখ ২৯ হাজার ৯২০ ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। আর হিজড়া ভোটার দুজন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোটগ্রহণ হয়েছে।

নির্বাচনে মেয়র পদে পাঁচ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী হয়েছেন। মেয়র পদে পাঁচ প্রার্থী হলেন– আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), রাশেদুল ইসলাম (হাতপাখা) ও কামরুল আহসান বাবুল (হরিণ প্রতীক)।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button