Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাদুর্ঘটনাবাংলাদেশ

কিশোরগঞ্জের ইটনা হাওর থেকে তিন জনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ইটনা হাওরে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার।

মঙ্গলবার (১৪ জুন) সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুর্ঘটনাকবলিত নৌকার ভেতর থেকে লাশ উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (১৩ জুন) তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন থেকে ইঞ্জিনচালিত নৌকায় গাছের ডালপালা নিয়ে ইটনা উপজেলার ধনপুর সহিলা গ্রামের উদ্দেশ্যে রওনা দেন পাঁচ জন। দুপুর ১টার দিকে ঝড়ের কবলে পড়ে এবং ঢেউয়ের তোড়ে ইটনা হাওরে নৌকাটি ডুবে যায়। এ সময় দুই জন সাঁতরে মাছ ধরার নৌকায় উঠে পড়েন। অন্য তিন জন নৌকাসহ পানিতে তলিয়ে যান। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, লাশগুলো নৌকার ভেতরই পাওয়া গেছে।

নিহতরা হলেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মো. মাসুদ (২৫), করিমগঞ্জের হালগড়া গ্রামের সিরাজ উদ্দিন (৬০) ও একই গ্রামের মো. ওয়াসিম (৩৫)।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button