Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে একদিনে ১০৯ করোনা রোগি শনাক্ত

দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছে ১০৯ জন। যদিও মাসের প্রথম ১২ দিনে এখনও কারও মৃত্যু হয়নি।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০৯ জন শনাক্ত হয়েছে।

নতুন ১০৯ জন নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী মারা যায়নি। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ২৯ হাজার ১৩১ জন।

এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ২৬৬ জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ২৮০ জন এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৩৩০ জন। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪১ লাখ ৮১ হাজার ৭৭৪টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার দুই দশমিক ৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button