Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআওয়ামী লীগবাংলাদেশরাজনীতিসরকার

বিএনপি নেতারা দিবাস্বপ্ন দেখে কাল্পনিক বক্তব্য দিচ্ছেন: ওবায়দুল কাদের

পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর খালেদা জিয়া করেছেন’—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য কাল্পনিক বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপিনেতারা ইদানীং এমন অনেক দিবাস্বপ্ন দেখছেন, এটিও সেই দিবাস্বপ্নেরই অংশ।আজ সোমবার সকালে ওবায়দুল কাদের তাঁর বাসভবনে এ কথা বলেন।ওবায়দুল কাদের আরও বলেন, ‘পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর নিয়ে ফখরুল সাহেবের এ বক্তব্য বছরের সেরা আবিষ্কার।

‘মিথ্যাচার বিএনপির ধর্ম, এটা সবাই জানে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তবে, দিনদুপুরে নির্জলা মিথ্যাচারের এটি নতুন রেকর্ড।’

‘মাওয়া ও পদ্মার অপর প্রান্তে ভিত্তিপ্রস্তর উদ্‌বোধন করেছেন খালেদা জিয়া’—মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কবে, কখন এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? নবআবিষ্কৃত সেই ভিত্তিপ্রস্তরের ছবি দেখতে চাই।’

সেতুমন্ত্রীর ওবায়দুল কাদের বলেন, ‘প্রকৃতপক্ষে দেশরত্ন শেখ হাসিনাই ২০০১ সালের ৪ জুলাই পদ্মাসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা ইতিহাসের অংশ।’

‘তখনকার গণমাধ্যমে খবর প্রকাশিত এবং এ সেতুর ভিত্তিপ্রস্তরের ছবিও পত্রপত্রিকায় প্রকাশিত হয়, যা এখনও সংগৃহীত আছে’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিনেতারা যা বলছেন, তাতে মনে হয়, কয়েক দিন পরে হয়তো বলবেন—পদ্মাসেতু জিয়াউর রহমানের স্বপ্ন।ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কাজই হলো গোয়েবলসীয় কায়দায় নিরেট মিথ্যাচারকে বারবার উচ্চারণ করে সত্যে রূপদানের অপচেষ্টা মাত্র।

‘পদ্মা সেতু নিয়ে বিএনপির অতীত ষড়যন্ত্র অব্যাহত; মিথ্যাচার ও গুজব এ সেতুর নির্মাণকে কোনোভাবেই বন্ধ করতে পারেনি’ জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মার বুকে দেশরত্ন শেখ হাসিনার সাহসী নিজস্ব অর্থায়নে গৌরবের ও সক্ষমতার সেতু নির্মিত হওয়ায় বিএনপিনেতারা অন্তর্দহনে দগ্ধ হচ্ছেন।

বাংলাটিভি/জাবেদ আবদুল্লাহ

সংশ্লিষ্ট খবর

Back to top button