Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশউন্নয়নসরকার

চা উৎপাদন-রপ্তানি বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার

চা উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানি বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। বাগানের সংখ্যা বৃদ্ধির ও শ্রমিকদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নে তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রাজধানীতে জাতীয় চা দিবস-২০২২’এর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, নারী শ্রমিকদের কর্মসংস্থানে দেশের চা শিল্প অনেক দূর এগিয়েছে। বিস্তারিত জাবেদ আবদুল্লাহ এর প্রতিবেদনে।

সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে, ২য় জাতীয় চা দিবসের-২০২২’এর অনুষ্ঠানে যোগ দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদসহ সংশ্লিষ্টরা অতিথিরা।

এসময় বানিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেন, চা শিল্পে প্রসার হলে দেশের  বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষমতা আরো বেড়ে যাবে।

চা শিল্পের শ্রমিকদের মাঝে তরুণদের প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানোর উদ্যোগ নেয়ারও আহবান জানান বাণিজন্যমন্ত্রী।

এবিষয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বর্তমানে অনাবাদি অনেক জমিতেও চা চাষের যুগান্তকারী সিদ্ধান্তের কারনে দেশে চা শিল্পের প্রসার ঘটেছে। এসময় ক্ষুদ্র চা চাষিদেরও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও দেশের চা শিল্পের উন্নয়নে নানামুখী পরামর্শ দেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button