Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

আবেদনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ওমরাহ ভিসা দেবে সৌদি আরব

পবিত্র ওমরাহ পালনের জন্য বিদ্যমান নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী সৌদির বাইরের ওমরাযাত্রীরা এজেন্সি ছাড়াই ভিসা আবেদন করতে পারবেন। এজন্য শিগগির অনলাইনভিত্তিক অ্যাপ চালু হচ্ছে।

নতুন এই অ্যাপের মাধ্যমে আবেদনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহ ভিসা দেবে দেশটি। এক্ষেত্রে ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হবে। এ ভিসায় ওমরাহ পালন ছাড়াও সৌদির অন্যান্য অঞ্চলে যাওয়া যাবে। পাশাপাশি প্রয়োজনীয় আবাসন ও পরিবহন ব্যবস্থার কাজও সম্পন্ন করা যাবে। খবর আরব নিউজের

বৃহস্পতিবার (২ জুন) জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক ফাওজান আল রাবিয়াহ।তিনি বলেন, এখন অনলাইনে ব্যক্তি নিজেই ভিসা, পছন্দমতো আবাসন ও পরিবহনের নির্ধারণ করতে পারবেন। এতে কোনো এজেন্সির দরকার হবে না। এমনকি নিজ উদ্যোগেই সৌদির সব স্থানে ঘুরতে পারবেন।

এ বছর সারা বিশ্বের ১০ লাখ মুসলিম হজ পালন করতে পারবেন উল্লেখ করে তাওফিক ফাওজান বলেন, এর মধ্যে সৌদি থেকে ১৫ শতাংশ ও সারা বিশ্ব থেকে ৮৫ শতাংশ হজযাত্রী থাকবে।

বাংলাটিভি/জাবেদ        ‍

 

সংশ্লিষ্ট খবর

Back to top button