Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

দলের লেবাস পরে মজুত করলেও ছাড় পাবে না : খাদ্যমন্ত্রী

কেউ দলের লেবাস পরে চালের মজুত করলে তাকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।বুধবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।মন্ত্রী বলেন, মজুতদার এবং সন্ত্রাসী কোনো দলের নয়। দলের লেবাস নিয়ে মজুত করলে তারাও ছাড় পাবেন না। এটা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। আমি অন্ততপক্ষে মামলা করবো।

লেবাস-অলেবাস, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত নিয়ে কথা না, মজুতদার মজুতদারই। সে কোন দলের, সেটা আমার দেখার দরকার নেই, সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, আমরা গত ১২ ঘণ্টার মধ্যে অনেক কাজ করেছি। আরও করার সুযোগ দিন। কোনো তথ্য পেলে মন্ত্রণালয়কে জানানোর জন্য এসময় অনুরোধ করেন মন্ত্রী।

দেশের বাজার থেকে চাল কিনে প্যাকেটজাত করে তা আবার বিক্রি করা যাবে না বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, এজন্য একটি আইন করা হচ্ছে। এ সময় দেশের বাজারে চালের আকস্মিক মূল্যবৃদ্ধির জন্য দেশের খ্যাতনামা কয়েকটি শিল্পগ্রুপকে দায়ী করেন মন্ত্রী।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button