Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

ঢাবির নৈরাজ্যকর কর্মসূচির দায় খালেদা জিয়া ও তারেক রহমানকে নিতে হবে: তথ্যমন্ত্রী

পদ্মাসেতু নিয়ে মানুষের উচ্ছ্বাস বিনষ্ট করার চেষ্টা করছে বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাসহ নানা নৈরাজ্যকর কর্মসূচি করছে তারা। এর দায় কারাগারের বাইরে থাকা খালেদা জিয়া ও তারেক রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (২৯ মে) সচিবালয় থেকে এসব কথা বলেন তিনি।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল উস্কানি দিয়েছে। বাবা গোত্রের নেতাদের নিয়ে ছাত্রদল কর্মসূচি পালন করতে চাইলে নিয়মিত ছাত্ররা তো বাধা দেবেই। জনগণকে সাথে নিয়ে সরকার বিএনপির নৈরাজ্য প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, মঙ্গলবার (২৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং লাঠিপেটার মতো ঘটনা ঘটে। এতে আহত হন বেশ কয়েকজন। এর জেরে বৃহস্পতিবারও (২৬ মে) উত্তপ্ত হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস।

বাংলাটিভি/জাবেদ    ‍

সংশ্লিষ্ট খবর

Back to top button