Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআওয়ামী লীগবাংলাদেশরাজনীতি

গালাগালের পরিণতি হবে ভয়াবহ : ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্রাব্য ভাষায় স্লোগান এবং তাকে গালাগালের পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।রোববার (২৯ মে) সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

১৫ আগস্টের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ বিএনপি নেতাদের এমন স্লোগান দলটির ঘাতক চরিত্রের পরিচয় আবারও স্পষ্ট করেছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।

এদিকে গতকাল (শনিবার) ওবায়দুল কাদের বলেছিলেন, কথিত গণ-আন্দোলন সৃষ্টি করে তারেক রহমানকে টেমস নদীর ওপার থেকে দেশে ফিরিয়ে এনে খোমেনি স্টাইলে বিপ্লব করার দুঃস্বপ্ন দেখছে বিএনপি।

তিনি বলেছেন, বিএনপি গণ-আন্দোলনের রঙিন স্বপ্ন দেখছে। তাদের গণআন্দোলন স্বপ্ন এখন দুঃস্বপ্নের নামান্তর। গণ-আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা করছে বিএনপি।

তিনি বলেন, দেশের মানুষ বর্তমান সরকারের উন্নয়নে এত খুশি যে গত ১৩ বছরে বিএনপি আন্দোলনের ডাক দিলেও জনগণ সাড়া দেয়নি। আগামী দিনেও সাড়া দেবে বলে বিশ্বাস হয় না।

বাংলাটিভি/জাবেদ আবদুল্লাহ    ‍

 

সংশ্লিষ্ট খবর

Back to top button