


প্রতীক বরাদ্দ পাওয়া মেয়র প্রার্থীরা হলেন – আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত নৌকা প্রতীক পেয়েছেন। বিএনপি থেকে বহিষ্কার হওয়া সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি। বিএনপি থেকে বহিষ্কৃত অপর প্রার্থী নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক। ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম পেয়েছেন হাতপাখা। আর স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান পেয়েছেন হরিণ।
কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। আগামী ১৫ জুন ১০৫ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।