Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, হতে পারে আরও অনেক এলাকায়

বেশ কয়েকদিন ভ্যাপসা গরমের পর আজ দুপুর সোয়া ১২টার পর রাজধানীর প্রায় সব এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। এতে তাপমাত্রা কমে স্বস্তিদায়ক অবস্থা বিরাজ করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ দেশের আরও অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি টানা হবে না। থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে। আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫, ময়মনসিংহে ৩৪ দশমিক ৬, চট্টগ্রামে ছিল ৩২, সিলেটে  ৩৫ দশমিক ৭, রাজশাহীতে ৩৬ দশমিক ৭, রংপুরে ৩৫ দশমিক ৫, খুলনায় ৩৭ দশমিক ৫ এবং বরিশালে ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার নামে বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপ প্রবাহের বিষয়ে বলা হয়, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, পাবনা, রাজশাহী, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা কমে যেতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button