Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআওয়ামী লীগউন্নয়নবাংলাদেশরাজনীতি

পদ্মা সেতুর উদ্বোধনে আমন্ত্রণ পাবেন বিএনপি নেতারা: ওবায়দুল কাদের

আগামী ২৫ জুন (শনিবার) পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতাদের আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার (২৪ মে) দুপুরে গণভবন গেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে, ওবায়দুল কাদের পদ্মাসেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণ ও নামকরণ বিষয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।

বিএনপি নেতাদের আমন্ত্রণ জানানো হবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামীলীগ নেতা ওবায়দুল কাদের বলেন, সবাইকে আমন্ত্রণ জানানো হবে। যারা বেশি বিরুদ্ধে বলছেন তাদেরকে আগে দেবো (আমন্ত্রণ)।

পদ্মাসেতু উদ্বোধনের তারিখ চূড়ান্ত হওয়ার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জনগণ তথা দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগণের অনেক প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের উদ্বোধনের সুসংবাদ হলো, আগামী ২৫ জুন (শনিবার) সকাল ১০টায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা নদীর নামেই পদ্মাসেতুর নামকরণ করতে বলেছেন জানিয়ে কাদের বলেন, আমরা দুটো সামারি নিয়ে এসেছি। একটি সামারিতে তারিখ দিয়ে তিনি (প্রধানমন্ত্রী) সই করেছেন। আরেকটি সামারি তিনি সই করেননি, সেটা হচ্ছে নামকরণ নিয়ে। তিনি বলেছেন পদ্মাসেতু পদ্মা নদীর নামেই হবে।

পদ্মাসেতু উদ্বোধনী আয়োজন বিষয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, উদ্বোধন উপলক্ষে সাজ-সজ্জা করা হবে। এছাড়া মাওয়া প্রান্তে এক সুধী সমাবেশ আর জাজিরা প্রান্তে জনসভা হবে।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button