Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়া

১৫ দেশে ছড়াল মাঙ্কিপক্স

গতকাল ইসরায়েল ও সুইজারল্যান্ডের পর আরও একটি দেশে শনাক্ত হয়েছে মাঙ্কিপক্স রোগে আক্রান্ত রোগী। এবার অস্ট্রিয়ায় শনাক্ত হয়েছে রোগটি। এখন পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স। খবর বিবিসির।

এর আগে গতকাল ইসরায়েল ও সুইজারল্যান্ডে একজন করে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিল বিবিসি। আক্রান্ত ওই দুজন সম্প্রতি বিদেশ সফর করেছিলেন। এ ছাড়া আরও কয়েকজন সন্দেহভাজন রোগীর পরীক্ষা-নিরীক্ষা করছে ইসরায়েল।

এখন পর্যন্ত ইউরোপে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী বেশি পাওয়া গেছে। ইউরোপের যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও সুইডেনে এ রোগে আক্রান্ত রোগী পাওয়া শনাক্ত হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় এ রোগে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

এখন পর্যন্ত বিশ্বে ৯০ জনের বেশি মাঙ্কিপক্সের রোগী শনাক্ত হয়েছে। এদিকে, মাঙ্কিপক্স আরও ছড়াতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত শনিবার সতর্ক করেছে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button