Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাজনদুর্ভোগবাংলাদেশ

বন্যায় টানা পানিবন্দী সিলেট অঞ্চল, বাড়ছে নানাবিধ সংকট

পাহাড়ী ঢল অব্যাহত ও টানা পানিবন্দী থাকায়, সিলেট-সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে।

কুশিয়ারার পানি কিছুটা বাড়ায় সিলেট শহরের বাইরে ফেঞ্চুগঞ্জ, ‍বিশ্বনাথ ও বালাগঞ্জে নতুন করে কিছু এলাকা প্লাবিত হয়েছে। দুইদিন কমার পর আজ আবার বাড়ছে সুরমা নদীর পানি। নদীর তীর উপচে পানি ঢুকে সিলেট নগরীরও বেশকিছু এলাকা প্লাবিত। বন্যা দীর্ঘায়িত হওয়ায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট বেড়েছে। ত্রাণের জন্য হাহাকারও দেখা দিয়েছে অনেক জায়গায়। এদিকে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক ও মৎস্যজীবীরা। তলিয়ে গেছে বিস্তীর্ণ ধানের ক্ষেত, ভেসে গেছে হাজারও খামারের মাছ। অন্যদিকে, সুনামগঞ্জের নদ-নদীর পানি বিদপসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে টানা পানিবন্দি এলাকাগুলোতে কমেনি মানুষের দূর্ভোগ। রাস্তাঘাটসহ বসতঘরে  পানিতে তলিয়ে থাকা চরম কষ্টে দিন পার করছেন এসব জায়গার বাসিন্দারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button