Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যনির্বাচনবাংলাদেশ

ভোটার তালিকা হালনাগাদ: নির্ভুলভাবে সম্পন্ন করতে ১৬ নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন

চলমান ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির কাজ নির্ভুলভাবে সম্পন্ন করতে ১৬টি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যাঁরা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ করছেন, তাঁদের জন্য এ নির্দেশনা দিয়েছে ইসি।ইসির নির্বাচন সহায়তা শাখার সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক পত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, গতকাল শুক্রবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে ইসি। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে—বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যাঁরা বাদ পড়েছেন, তাঁদের তথ্য নিবন্ধনের জন্য বাড়ি বাড়ি যেতে হবে। তথ্য সংগ্রহকালে কোনো ব্যক্তির ফরম পূরণের আগে তিনি ভোটার হয়েছিলেন কি না, তা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে বাদ পড়ার কারণ যাচাই করে নিশ্চিত হওয়া; কোনো ব্যক্তির নামের আগে বা পরে কোনো পেশা, খেতাব, পদবি, অর্জিত শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সংযুক্ত না করা; ভোটারযোগ্য ব্যক্তির বাংলা নামের ইংরেজি বানান যথাযথভাবে লিপিবদ্ধ করা; বাড়ি বাড়ি যাওয়ার সময় ভোটারযোগ্য অনুপস্থিত ব্যক্তিদের তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করা; নিবন্ধনকেন্দ্রে আসার জন্য নিবন্ধন স্লিপ (ফরম-৫) ফরম পূরণের সঙ্গে সঙ্গে দেওয়া, সুপারভাইজারের মাধ্যমে তথ্য সংগ্রহকারীদের প্রতিদিনের তথ্য সংগ্রহের কাজ তদারকি ও নমুনা যাচাই করা; প্রয়োজনে তথ্য সংগ্রহকারীর পূরণ করা ফরমের কিছু অংশ দৈবচয়নের ভিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে শুদ্ধতা যাচাই করা এবং কোনো ভুল ধরা পড়লে সুপারভাইজারদের তা শুদ্ধ করার বিষয়টি উল্লেখ করা হয়েছে নির্দেশনায়।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোটারযোগ্য নারীদের নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি কোনোক্রমেই যোগ্য কোনো নারী যেন বাদ না পড়েন, তা তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার কর্তৃক নিশ্চিত করা; নিবন্ধন ফরম পূরণকারীদের নিবন্ধনকেন্দ্রে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা; বিশেষ এলাকার জন্য তথ্য ফরম পূরণের ক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়া, বিশেষ করে তথ্য ফরম পূরণের সময় সংশ্লিষ্ট তথ্য যাচাই করে অন্তর্ভুক্ত করা ও বিশেষ এলাকার জন্য তথ্য ফরম-২-এর সঙ্গে বিশেষ তথ্য ফরম পূরণ করা।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button