ইউরোপআন্তর্জাতিক
রাশিয়ার হামলায় দনবাস নরকে পরিণত হয়েছে: জেলেনস্কি

রাশিয়ার সাম্প্রতিক আক্রমণের কেন্দ্রবিন্দু ইউক্রেইনের শিল্পাঞ্চল দনবাসকে ধ্বংস করে ফেলা হচ্ছে বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন।
ইউক্রেইনের রাজধানীমুখি অভিযান থেকে সরে আসার পর রাশিয়া দোনেৎস্ক ও লুহানস্ক এলাকা নিয়ে গঠিত দনবাসের নতুন নতুন এলাকা দখলের দিকে মনোযোগ দেয়। এ লক্ষ্যে ব্যাপক আক্রমণ শুরু করে তারা। অঞ্চলটি ইউক্রেইনের রুশভাষী বিচ্ছিন্নতাবাদীদের বলে দাবি তাদের।
মস্কো তাদের আক্রমণকে ইউক্রেইনের ফ্যাসিস্ট ও নব্য-নাৎসিদের দমনে চালানো ‘বিশেষ সামরিক অভিযান বলে অভিহিত করেছে। আর কিইভ ও তার পশ্চিমা মিত্র দেশগুলো বলছে, বিনাউস্কানিতে যুদ্ধ শুরু করার জন্য রাশিয়া ভিত্তিহীন অজুহাত ব্যবহার করছে।



