Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবাংলাদেশসরকার

পদ্মা সেতুর নাম পরিবর্তন হবে না, জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুন মাসের শেষের দিকে পদ্মা সেতুর উদ্বোধন হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‌‘জুনের শেষ সপ্তাহের আগেই সব কাজ শেষ হয়ে যাবে। এর নাম পদ্মা সেতুই হবে, এটা প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। এ বিষয় নিয়ে আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে প্রধানমন্ত্রী কথা বলবেন।’

মন্ত্রিসভার বৈঠক শেষে বৃহস্পতিবার (১৯ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‌‘পদ্মা সেতুর টোল বেশি ধরা হয়নি। যদি বেশি মনে করা হয়, তাহলে সরকার পরে সেটা বিবেচনা করবে। তবে, টাকাটা ১৫ থেকে ১৬ বছরের মধ্যেই উঠে যাবে।’

সংবাদ সম্মেলনে আজকের মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয় জানান খন্দকার আনোয়ারুল ইসলাম। আজকের সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন, ‘ভূমি উন্নয়ন কর আইন, ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন, ‘ভূমি সংস্কার আইন, ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন, ‘জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি, বাংলাদেশ-২০২২’-এর খসড়া অনুমোদন, গত ৭ হতে ১২ মার্চ-২০২২ মেয়াদে প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ এবং গত ২৬ ফেব্রুয়ারি হতে ১ মার্চ-২০২২ মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল কর্তৃক কমিশন ওয়ান দ্য লিমিটস অব দ্য কন্টিনেন্টাল সেল্ফ (সিএলসিএস)-এর ৫৪তম অধিবেশনে বাংলাদেশ কর্তৃক মহিসোপানের অ্যামেন্ডমেন্ট সাবমিশন উপস্থাপন সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ।

বাংলাটিভি/জাবেদ‍ আবদুল্লাহ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button