Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যক্রিকেট

বড় সংগ্রহের আশায় লড়াইয়ে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনটা দারুণ কেটেছে বাংলাদেশের। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই দিন শেষ করে মুমিনুল হকের দল। আজ মঙ্গলবার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ওপেনিং জুটিতেই বড় সংগ্রহের আশা দেখছে বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়ে সাগরিকায় টেস্টের তৃতীয় দিন শুরু করেছে স্বাগতিক দল।

গতকাল সোমবার শেষ সেশনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে স্কোরবোর্ডে ১৯ ওভারে ৭৬ রান তুলেছে বাংলাদেশ। দিন শেষে উইকেটে ৩৯ রানে ছিলেন তামিম ইকবাল। তাঁর সঙ্গে ৩১ রানে অপরাজিত আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। শ্রীলঙ্কার চেয়ে ৩২১ রানে পিছিয়ে থেকে আজ টেস্টের তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৩৯৭ রান তুলেছে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ রান করা ম্যাথুজ খেলেছেন ১৯৯ রানের ইনিংস। ৩৯৭ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৯টি বাউন্ডারি ও একটি ছক্কা দিয়ে।

৪ উইকেটে ২৫৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। টেস্টের প্রথম দিন শেষে উইকেটে থাকা দুই ব্যাটার ম্যাথুজ ও দিনেশ চান্দিমাল মিলে আজ লঙ্কানদের দারুণ শুরু এনে দেন। এই জুটি মিলে বাংলাদেশকে ভোগান লম্বা সময়। শেষ পর্যন্ত প্রথম সেশনের শেষ দিকে এই জুটি ভাঙেন নাঈম হাসান।

চান্দিমালকে নিজের তৃতীয় শিকার বানিয়ে শক্ত জুটি ভাঙেন নাঈম। ৬৬ রানে চান্দিমালকে এলবির ফাঁদে ফেলেন এই স্পিনার। একই ওভারেই উইকেটে আসা নিরোসান ডিকভেলাকেও নিজের শিকার বানান নাঈম। প্রথম সেশনে এই দুটি উইকেটই নিতে পারে বাংলাদেশ।

দ্বিতীয় সেশনের শুরুতেই জোড়া আঘাত হানেন সাকিব। এক ওভারে তুলে নেন দুই উইকেট। প্রথমে বোল্ড করে ফেরান রমেশ মেন্ডিসকে। এরপর লাসিথ এম্বুলদেনিয়াকে এলবিডব্লিউ করে ফেরালেন বাঁহাতি এই স্পিনার।

কিন্তু জোড়া উইকেট নিয়ে চাপ তৈরি করতে পারলেও উইকেটে জমে যাওয়া ম্যাথুজের প্রতিরোধ ভাঙতে পারেনি বাংলাদেশ। টেলএন্ডারদের নিয়েও লম্বা সময় লড়াই করেন তিনি। গতকাল সেঞ্চুরি করা ম্যাথুজ আজ দ্বিতীয় সেশনেই ২৯৩ বলে পেয়ে যান দেড়শ রানের দেখা। এর আগে সেঞ্চুরি করেছিলেন ১৮৩ বলে। যেটা  তাঁর ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button