Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআওয়ামী লীগঐক্যফ্রন্টজাতীয় নির্বাচনজাতীয় পার্টিবাংলাদেশবিএনপিরাজনীতি

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে প্রার্থীর আপিল শুরু আজ

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে সারা দেশে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে নিয়মানুযায়ী-যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা তিন দিনের মধ্যে ইসিতে এ ব্যাপারে আপিল করতে পারবেন। আজ সোমবার আপিল আবেদন গ্রহণ শুরু হবে। শুধু তাই নয়, আবেদনের পরও শুনানি নিয়ে ইসি মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখলে ওই প্রার্থী আদালতেও যেতে পারবেন।

এর আগে রোববার যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা এ মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাদের মধ্যে সাবেক মন্ত্রী ও এমপিসহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী আছেন। বাতিলের তালিকায় আছেন আওয়ামী লীগের কয়েকজন নেতাও।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, ২৮ নভেম্বর পর্যন্ত আগ্রহীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ ছিল নিজ নিজ সংসদীয় আসনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এরপর আজ রোববার (২ ডিসেম্বর) পর্যন্ত ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। এদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত প্রতিটি আসনে দাখিল হওয়া মনোনয়নপত্রগুলো চূড়ান্তভাবে যাচাই-বাছাই করা হয়। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে আইন অনুযায়ী মনোনয়নপত্র বৈধ বা অবৈধ ঘোষণা করবেন। দিন শেষে জানানো হয়, দেশের ৩০০টি সংসদীয় আসনে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল হয়েছে।

নির্বাচনের তফিসল অনুযায়ী, ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত আবেদনের শুনানির পর ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। পরদিন ১০ ডিসেম্বর বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে কমিশন। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button