Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে একদিনে ২৬ করোনা রোগি শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি আর শনাক্ত হয়েছেন ২৬ জন। এ নিয়ে টানা ১৯ দিন করোনায় কেউ মারা যায়নি। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১২৭ জন এবং শনাক্ত ১৯ লাখ ৫২ হাজার ৮৫৫ জন।

মঙ্গলবার (১০ মে ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ দিন সুস্থ হয়েছেন ২৬৫ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৬৩ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৭৪৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৭  হাজার ৪৯০টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ২৫ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৫৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৯২ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯৭ দশমিক ১৯ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button