Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন পুতিন

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের কাছে ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার বেনেত জানান, হিটলার ইহুদি বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ যে মন্তব্য করেছিলেন সেজন্য ক্ষমা চেয়েছেন পুতিন। খবর রয়টার্সের।

পুতিন একটি ফোনকলে বেনেতকে আরও বলেছিলেন যে, রাশিয়া জাতিসংঘ এবং রেড ক্রস দ্বারা পরিচালিত মানবিক করিডোরের মাধ্যমে ইউক্রেনের মারিউপোল বন্দরে অবরুদ্ধ আজভস্টাল স্টিল ওয়ার্কসে থাকা বেসামরিক লোকদের বের হওয়া অনুমতি দেবে।

বেনেতের অফিস জানিয়েছে, এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে আজভস্টাল স্টিল ওয়ার্কস থেকে বেসামরিক লোকদের বের হওয়ার অনুমতি দিতে অনুরোধ জানিয়েছিলেন।

কয়েকদিন আগে লাভরভ বলেছিলেন, হিটলারের ইহুদি শেকড় রয়েছে। এরপর ইসরায়েল কড়া প্রতিক্রিয়া দেখায়। তারা এটিকে ‘ক্ষমাযোগ্য’ মিথ্যা বলে বর্ণনা করে। ইসরায়েলের ভাষায়, এতে নাৎসি হলোকাস্টের ভয়াবহতাকে হেয় করা হয়েছে৷

পুতিনের সঙ্গে কথা বলার পর বেনেত জানান, তিনি তার ক্ষমাপ্রার্থনা গ্রহণ করেছেন এবং রাশিয়ান নেতাকে ‘ইহুদি জনগণ এবং হলোকাস্টের স্মৃতির প্রতি তার সম্মান প্রদর্শনের জন্য’ ধন্যবাদ জানিয়েছেন।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button