
একদিনে দেশে করোনায় কেউ মারা যায়নি আর এ সময়ে শনাক্ত হয়েছেন ১৯ জন। এ নিয়ে টানা ৮ দিন করোনায় কেউ মারা যায়নি। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের এবং শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৬৪৪ জন।
বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৪১ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ৩৬৩ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৮ লাখ ৯৪ হাজার ৮২০ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৬০৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৬২২টি। এখন পর্যন্ত এক কোটি ৩৯ লাখ ৮২ হাজার ৭৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৪১ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৯৬ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ০৪ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।
বাংলাটিভি/শহীদ



