Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআওয়ামী লীগবাংলাদেশরাজনীতিসরকার

রাজনীতিতে গণতন্ত্রের পথে বাধা বিএনপি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র ও প্রগতির পথে বাধাই হচ্ছে বিএনপি।

শহীদ শেখ জামালের ৬৯তম জন্মদিন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির রক্তের সঙ্গেই বিশ্বাসঘাতকতা মিশে আছে। পঁচাত্তরে বঙ্গবন্ধুর পরিবার হত্যার সঙ্গে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা এবং পরবর্তীকালে দেশের রাজনীতিতে কর্মসম্পর্কের যে অলঙ্ঘনীয় দেয়াল, তা গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বাংলার মাটি থেকে চিরতরে বন্ধ করে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।ওবায়দুল কাদের বলেন, ‘নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেরা নিজেদের ধ্বংস করছে।

আজ শহীদ শেখ জামালের জন্মদিন উপলক্ষ্যে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে আওয়ামী লীগের পক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সমম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন ও এস এম কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর প্রমুখ।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button