Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবাংলাদেশ

বিএনপি নেতারা নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় ঘি ঢেলেছে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় যারাই জড়িত থাক এবং সে যে দলেরই হোক তার বিচার হবে। স্থানীয় বিএনপি নেতারা এ ঘটনায় ঘি ঢেলেছে বলেও মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকেদের এ কথা বলেন।

বিএনপির আন্দোলন দমাতে সরকার পরিকল্পিতভাবে নিউমার্কেটের ঘটনা ঘটিয়েছে এমন অভিযোগ ভিত্তিহীন, কেননা সরকার বিএনপির আন্দোলনে ভয় পায় না বলেও জানান তথ্যমন্ত্রী।

‘সরকার চায় বিএনপি জনগণের ইস্যু নিয়ে গণতান্ত্রিক আন্দোলন করুক, সরকারের গঠনমূলক সমালোচনা করুক কিন্তু তাদের আন্দোলন যেন শুধু তারেক জিয়া-বেগম জিয়া কেন্দ্রিক না হয়’ বলেন তথ্যমন্ত্রী।

বিএনপির আন্দোলন কোন ঈদের পর হবে তা দেখার জন্য অপেক্ষা করছে সরকার। সরকারের বিরুদ্ধে আন্দোলন করার সক্ষমতা বিএনপির আছে কি না তা দেশবাসীও দেখতে চায় বলে জানান তিনি ‍।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button