Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

ঢাকায় ডেনমার্কের রাজকুমারী

তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। সোমবার সকালে ঢাকায় পৌঁছানোর পরপরই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ করার কথা।

এছাড়া বিকেলে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প দেখতে ডেনমার্কের রাজকুমারী কক্সবাজার সফর করবেন। এ সময়ে সরাসরি কথা বলে তাদের কষ্টের কথা শুনবেন।

এছাড়া জলবায়ুর পরিবর্তনের ফলে ঠিক কী ধরনের প্রভাব বাংলাদেশের ওপর পড়ছে, তা দেখতে সাতক্ষীরা পরিদর্শনে যাবেন। সেখান থেকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার কথাও রয়েছে ডেনমার্কের রাজকুমারীর।

আরও জানা গেছে, সুন্দরবন ভ্রমণ মূলত ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসনের অভিজ্ঞাতাকে সমৃদ্ধ করবে। জলবায়ুর পরিবর্তন সেখানে কী কী ধরনের সংকট তৈরি করেছে এবং সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করেছে, সেটি প্রত্যক্ষ করবেন তিনি।

তিন দিনের সফর শেষে বুধবার রাতে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে রাজকুমারী ম্যারি এলিজাবেথের।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button