আন্তর্জাতিকফুটবল
বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ

জার্মান বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।তিন ম্যাচ হাতে রেখেই টানা দশমবারের মত চ্যাম্পিয়ন হলো দলটি।
গতরাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় খেলতে নেমে দাপুটে জয় তুলে নিয়েছে নাগেলসমানের দল। কোনো রকম প্রতিরোধ গড়তে পারেনি বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচের ১৫ মিনিটে সার্জ জিনাব্রির গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। ৩৪ মিনিটে বায়ার্ন মিউনিখের রবার্তো লেভানদোস্কি গোল করলে ব্যবধান দ্বিগুর হয়। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে এমরে চানের গোল ব্যবধান ২-১ করে বরুশিয়া ডর্টমুন্ড। দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে জামাল মুসিয়ালার গোল বায়ার্নের জয় ও শিরোপা নিশ্চিত করে।লিগে ৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত হল বায়ার্ন মিউনিখের।
বাংলাটিভি/শহীদ



