Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে একদিনে ৫১ করোনা রোগি শনাক্ত

সারা দেশে একদিনে আরও ৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২৭৫ জনে। শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ।

শনিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ১২৪ জন।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ৫১৬ জন।

২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৩২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৯৯৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০২ শতাংশ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button