Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অনুষ্ঠানবাংলাদেশবিনোদন

আবারও জুটি বাঁধলেন মোশাররফ করিম ও তানহা তাসনিয়া

আসছে ঈদে শামস করিম পরিচালিত ‘আড্ডাবাজ’ নামের একটি নাটকে  আবারও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে জুটি বাঁধলেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

সম্প্রতি উত্তরায় নাটকটির দৃশ্য ধারণ শেষ হয়েছে।এ প্রসঙ্গে তানহা তাসনিয়া বলেন, খুবই মজার একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। গল্পে সমাজের জন্য সুন্দর একটি বার্তা আছে। দর্শক অনেক উপভোগ করবেন। মোশাররফ ভাই জনপ্রিয় একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করতে বেশ ভালো লাগে। তিনি কাজে অনেক হেল্পফুল। আমাদের প্রথম নাটকটি দর্শক বেশ উপভোগ করেছিলেন। আশা করছি, এই নাটকটিও সবাই পছন্দ করবে।

আসন্ন ঈদ অনুষ্ঠানমালায় দীপ্ত টিভিতে ‘আড্ডাবাজ’ নাটকটি প্রচার হবে। প্রসঙ্গত, চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিশেষ দিবসের নাটকে অভিনয় করেন তানহা তাসনিয়া। এবারের ঈদেও তাকে বেশকিছু নাটকে দেখা যাবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button