
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে নগরীর গাবতলী, শ্যামলী, কল্যাণপুরসহ বিভিন্ন এলাকার বাস কাউন্টার থেকে আগামী ২৬ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে কোথাও তেমন ভিড় দেখা যায়নি।
বাসের অগ্রিম টিকিট দেওয়া শুরু করা হলেও এটা আনুষ্ঠানিক কোনও দিন তারিখ নয়। মালিকরা যে যার মতো করে তাদের কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রি করছেন। তবে আমরা সাধারণত অগ্রিম টিকিট বিক্রির জন্য শুক্রবার শনিবারসহ ছুটির দিন বেছে নিয়ে থাকি যাতে মানুষের অন্যান্য কাজের ব্যাঘাত না ঘটে।
এ বছর টিকিট বিক্রির পরিমাণ খুবই হতাশাজনক। আমার কাউন্টারের ম্যানেজাররা জানিয়েছেন, যা বিক্রি হচ্ছে তা বলার মতো না। টিকিট বিক্রি খুবই কম হচ্ছে। মানুষ কেন মুভমেন্টর করছে না, তা বলা যাচ্ছে না।
এবছর ঈদে লম্বা ছুটি থাকায় শেষদিকে রাজধানী ছাড়বেন অধিকাংশ মানুষ। সেক্ষেত্রে ৩০ এপ্রিল ও ১ মের টিকিটের বেশি চাহিদা থাকবে। তাছাড়াও অনলাইনে ৩০ শতাংশ টিকিট কেনার সুযোগ থাকায় সেদিকেও ঝুঁকছেন অনেকে।আর পরিবহন সংশ্লিষ্টরা কেউ কেউ বলছেন, এত আগে অগ্রিম টিকিট বিক্রিটাও ‘লোক দেখানো’।
বিভিন্ন কোম্পানির বাস কাউন্টারে ও অনলাইনের মাধ্যমে আগাম টিকিট কেনা যাবে। বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার চাটের বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। ১৫ এপ্রিল দেওয়া হবে ২৬ এপ্রিলের অগ্রিম টিকিট।’
এবার রাস্তার কন্ডিশন যেহেতু খুব একটা ভালো না, ফলে আমাদের নিয়মিত যেসব গাড়ি আছে সেই গাড়িগুলোই চলবে। যাতে শিডিউল বিপর্যয় না হয়। কিছু গাড়ি আমাদের রিজার্ভ থাকবে প্রয়োজন হলে সেগুলো চালানো হবে।’
এদিকে সকালে শ্যামলী কল্যাণপুর এলাকায় গিয়ে দেখা গেছে, প্রতিটি কাউন্টার ফাঁকা। কোথাও যাত্রীদের ভিড় নেই। কাউন্টার সংশ্লিষ্টরা জানিয়েছেন যাত্রীদের ভিড় না থাকার কারণে টিকিট বিক্রি হচ্ছে না।
এদিকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ এপ্রিল থেকে। স্টেশন কাউন্টারের পাশাপাশি অনলাইনেও বিক্রি হবে টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩ মে ঈদের সম্ভাব্য দিন ধার্য করে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ২৭ এপ্রিলের জন্য ২৩ তারিখ এবং ২৮, ২৯, ৩০ এপ্রিল ও ১ মে’র জন্য যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ এপ্রিল টিকিট বিক্রি করা হবে।
বাংলাটিভি/রাজ



