আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ই-কমার্স প্রতিষ্ঠান বাংলামার্ট

বাংলা নববর্ষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ই-কমার্স প্রতিষ্ঠান বাংলামার্ট। বাংলা টিভির সহযোগী প্রতিষ্ঠান কানেক্ট বাংলার একটি নতুন উদ্যোগ এই বাংলা মার্ট।
সন্ধ্যায় রাজধানীতে জনপ্রিয় স্যাটেলাইট টিভি বাংলাটিভির কনফারেন্স রুমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাটিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক। এসময় সৈয়দ সামাদুল হক জানান,এই প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রেতারা দেশী-বিদেশী মানসম্মত বিভিন্ন পণ্য ক্রয় করতে পারবেন। সঠিক সময়ে ক্রেতাদের কাছে পণ্য পৌছে দেয়াই লক্ষ্য বলে জানান কানেক্ট বাংলা লিমিটেডের সিইও জাহিদ হাসান অভি। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাটিভির পরিচালক মীর নূর উস শামস শান্তনু, অনুষ্ঠান বিভাগের প্রধান ড. দিনাক সোহানী,নিউজ ইনচার্জ এইচ এম সাগর,কানেক্ট বাংলার সিইও জাহিদ হাসান অভি,ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ সাকিল আহমেদ রাজা,বাংলামার্টের অপারেশন প্রধান তানভীর আহাম্মদ, হেড অব ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট প্রধান মীর শিহাব রাসেল সহ অন্যান্যরা।বাংলামার্টের ওয়বসাইটে থাকছে ইতালি থেকে আমদানিকৃত মেকআপ আইটেম, যুক্তরাজ্য থেকে আমদানিকৃত ফুড আইটেম এবং নিজস্ব অর্গানিকপণ্য। সাইটের নতুন যাত্রায় থাকছে বিশাল ডিসকাউন্টের সুবিধা। www.bangla-mart.com এই সাইটে লগ ইন করে যে কেউ পণ্য অর্ডার করে ক্রয় করতে পারবেন।
বাংলাটিভি/শহীদ



