
সারাদেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। উৎসবকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে, দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নানা আনুষ্ঠানিকতায়, রাজশাহীতে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে নতুন বছরকে বরণ করতে, নগরীর আলুপট্টি থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা।
খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে, নগরীর শহিদ হাদিস পার্ক থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেল সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকসহ অন্যরা।
উৎসবমুখর পরিবেশে কুমিল্লায় পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব, বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ উপলক্ষে, ময়মনসিংহে ১৫শ নিম্ন আয়ের মানুষকে ২০ কেজি করে চালসহ ৪ হাজার টাকার প্যাকেজে, ১৪ টি উপকরন দিয়েছে মুক্তির বন্ধন ফাউন্ডেশন।
দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন বিজিবি ও বিএসএফ সদস্যরা।
জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালিত হয়েছে। এসময় জেলা প্রশাসক শরিফুল ইসলামসহ সামাজিক রাজনৈতিক ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামে স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। নওগাঁয় বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষ্যে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
পাবনায় মঙ্গল শোভাযাত্রাসহ উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলা নববর্ষ। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
দিবসটি উপলক্ষে চাঁদপুরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসসহ অন্যরা অংশ নেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় “মঙ্গল শোভাযাত্রা”ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন করা হয়েছে। ঝালকাঠিতে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়েছে।
ভৈরবে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহসহ অন্যরা।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে, নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেয়া হয় বাংলা নতুন বছরকে।

বাংলা নববর্ষ উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে বার্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে পলাশ তলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পঞ্চগড়ে শিশু আনন্দ মেলা ও বঙ্গবন্ধু বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন সংরক্ষিত নারী সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেনসহ অন্যরা।
মঙ্গল শোভাযাত্রা,আলোচনা সভা,লোকজ মেলা ও ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশনসহ নানা আয়োজনে মধ্য দিয়ে, শেরপুরে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে।
সিরাজগঞ্জে দিবসটি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডা: হাবিবে মিল্লাত মুন্না।

উৎসবমুখর পরিবেশে বাংলা নতুন বছর ১৪২৯ কে বরণ করে নিয়েছে মৌলভীবাজারবাসী। শোভাযাত্রায় অংশ নেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদসহ অন্যরা।
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। পরে শিল্পকলা একাডেমিতে দেশত্ববোধক গান,নৃত্য এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাটিভি/শহীদ



