Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগউন্নয়নরাজনীতিসরকার

দেশে খাদ্য সংকট নেই, কোনও মানুষ না খেয়ে নেই: কৃষিমন্ত্রী

দেশে খাদ্য সংকট নেই। কোনও মানুষ না খেয়ে নেই বলেণ জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রবিবার (১০ এপ্রিল) দুপুরে ভোলা সদরে ২০ একর জমিতে ১০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করে রেকর্ড সৃষ্টিকারী ‌‘সবুজ বাংলা খামার’ পরিদর্শন শেষে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

তিনি আরো বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদিন একটা ভাঙা রেকর্ড বাজাচ্ছেন। দেশ ডুইবা গেলো। মানুষ না খায়া মরতেছে। মনে হয় যে, দেশে একটা দুর্ভিক্ষ চলতেছে। এটা ঠিক নয়। মানুষের কষ্ট হচ্ছে, এটা ঠিক।  তবে দেশে দুর্ভিক্ষ চলছে না।

সবজির দাম বেশি। কোনও কোনও জিনিসের দামও বেশি।  কিন্তু দেশে এসব জিনিসের জন্য হাহাকার নেই।এ সময় কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, কৃষি অধিদফতরের মহা-পরিচালক মো. বেনজির আলম, জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button