আন্তর্জাতিকইউরোপএশিয়াবিশ্ববাংলা
ইউক্রেন ধ্বংসাত্মক নিষেধাজ্ঞা চায় রাশিয়ার বিরুদ্ধে

বাংলাটিভি/রাজ

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার ভোররাতে দৈনিক ভিডিও ভাষণে বলেছেন, গণতান্ত্রিক বিশ্বকে অবশ্যই রাশিয়ার তেল প্রত্যাখ্যান করতে হবে এবং দেশটির ব্যাংকগুলোকে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা থেকে পুরোপুরি ব্লক করে দিতে হবে।
ইউক্রেইনের বুচা শহরে বেসামরিকদের লাশ পড়ে থাকার বিভিন্ন ছবি আন্তর্জাতিক নিন্দার কারণ হওয়ার পর জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বাহিনীগুলো তাদের নৃশংসতা প্রমাণ ঢাকার চেষ্টা করছে।