Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআওয়ামী লীগবাংলাদেশরাজনীতিসরকারস্বাস্থ্য

বুস্টার মিলিয়ে ২৫,২৪,২০,০৯৭ ডোজ টিকা দেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

দেশে এখন (৪ এপ্রিল) পর্যন্ত ১২ কোটি ৮০ লাখ ৭০ হাজার ৯৪৮ জনকে প্রথম ডোজ, ১১ কোটি ৪২ লাখ ৬৭ হাজার ৯৫৬ জনকে দ্বিতীয় ডোজসহ সর্বমোট ২৫ কোটি ২৪ লাখ ২০ হাজার ৯৭ ডোজ টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদের মধ্যে এক কোটি ৮১ হাজার ১৯৩ ডোজ বুস্টার।

বুধবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-২ আসনের সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবের এ কথা বলেন তিনি। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বজুড়ে করোনা প্রাদুর্ভাব শুরুর পরপরই সংক্রমণ প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা হিসেবে বিনামূল্যে টিকাদানের বিষয়টি আমার সরকার অগ্রাধিকার দিয়েছে। এ লক্ষ্যে করোনা টিকা আবিষ্কার ও ব্যবহারের অনুমতি পাওয়ার আগে থেকেই আমরা টিকা সংগ্রহ ও প্রদানের বিষয়ে সব উদ্যোগ গ্রহণ করেছিলাম। তারই ফলস্বরূপ দেশব্যাপী গত বছরের ৭ ফেব্রুয়ারি বিনামূল্যে কোভিড টিকা প্রদানের কার্যক্রম শুরু হয় এবং অদ্যাবধি চলমান রয়েছে। এ পর্যন্ত (৪ এপ্রিল) সরকার বহিঃবিশ্ব থেকে ২৯ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার ১২০ ডোজ টিকা সংগ্রহ করেছে।

তিনি বলেন, ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ, বাংলাদেশের সুপারিশ ও করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত জাতীয় কমিটির অনুমোদনক্রমে দেশব্যাপী গত বছরের ২৮ ডিসেম্বর থেকে বুস্টার ডোজ প্রদান শুরু করা হয়। বর্তমানে দ্বিতীয় ডোজ গ্রহণের পর যাদের চার মাস অতিক্রান্ত হয়েছে তাদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত (৪ এপ্রিল) মোট এক কোটি ৮১ হাজার ১৯৩ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনস্বার্থ বিবেচনায় জনগণকে কোভিড-১৯ অতিমারি থেকে সুরক্ষা প্রদান, অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষা কার্যক্রম চালু করা এবং অব্যাহত রাখার লক্ষ্যে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে টিকা সংগ্রহের প্রচেষ্টা নেয়।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button