Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগদেশবাংলা

উজানের ঢলে বাড়ছে হাওরের পানি, ফসল নিয়ে চিন্তায় কৃষক

মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে নদ-নদীর পানি উপচে তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ মাঠ। জমির ফসল রক্ষা নিয়ে আশঙ্কায় কৃষকরা। বিভিন্নস্থানে বাঁধ রক্ষার চেষ্টা করছেন কৃষক ও গ্রামবাসীরা। ঝুকি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকেও প্রস্তুতি নেয়া হচ্ছে।

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার ধনু নদীর তীরবর্তী লক্ষিপুর গ্রামের চুনাই হাওর। অসময়ে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তলিয়ে যাচ্ছে,আধা পাকা বোরো ফসল। পানি বৃদ্ধি পাওয়ায় ফসল রক্ষা বাধঁ ভেঙ্গে যে কোনো সময় তলিয়ে যেতে পারে,হাওরের হাজারো হেক্ট্রর জমির বোরো ধান।

শুধু চুনাই হাওরই নয়। গত কয়েকদিনে খালিয়াজুড়ির খলা, বাদিয়াচর, মনিজান, হেম নগর, টাকটারের হাওরসহ বেশ কয়েকটি এলাকার ৫শ একর জমির ফসল তলিয়ে যাচ্ছে। পানি ক্রমাগত বাড়তে থাকায় এসব এলাকার কৃষকরা এখন ফসল ঘরে তোলা নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়।

এদিকে, হাওরের পানি বাড়তে শুরু করায় ঝুঁকি মোকাবেলায় সবধরণের প্রস্তুতি নেয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা।এছাড়া সুনামগঞ্জের জেলায়ও বিস্তীর্ণ এলাকায় হাওরের পানি বাড়ছে। জমির ফসল বাঁচাতে বাঁধ রক্ষার তাগিদ এ জনপদের মানুষের।

বাংলাটিভি/ নেত্রকোনা প্রতিনিধি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button