Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআইন-বিচারবাংলাদেশ

টিপ পরায় হেনস্তা: পুলিশ কনস্টেবল বরখাস্থ

কপালে টিপ পরা নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় এক শিক্ষককে হেনস্তার ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে চিহ্নিত করে হেফাজতে নেওয়া হয়েছে।ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার সোমবার সকালে এ তথ্য জানান।

তিনি বলেন, “ওই কনস্টেবলের নাম নাজমুল তারেক। ঘটনার সাথে জড়িত হিসেবে তাকে চিহ্নিত করেছি আমরা। শিক্ষক যে জিডি করেছিলেন, তার যথাযথ তদন্ত হবে।”ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, “তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

টিপ পরায় পুলিশের হেনস্তার শিকার হওয়ার কথা জানিয়ে ঢাকার তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার শনিবার শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।পুলিশের পোশাক পরা একজনের বিরুদ্ধে ‘ইভটিজিং’ এবং ‘প্রাণনাশের চেষ্টা’র অভিযোগ করা হয় ওই জিডিতে।

শনিবার ওই খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। হেনস্থাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রোববার সংসদে দাবি জানান সংসদ সদস্য, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম রোববার বলেছিলেন,ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও সংগ্রহ করে তারা বিশ্লেষণ করেছেন। প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে পুলিশ সদস্য মনে হলেও তারা নিশ্চিত হতে পারছিলেন না।

ওই এলাকায় কোন কোন ইউনিটের পুলিশ সদস্য সেদিন ডিউটিতে ছিলেন, তার একটি তালিকা তৈরি করা হয় দোষী ব্যক্তিকে শনাক্ত করার জন্য। তাছাড়া শিক্ষক লতা সমাদ্দার মোটর সাইকেলের যে নম্বর পুলিশকে দিয়েছেন, সে ব্যাপারেও তদন্ত চালানো হয়।শেষ পর্যন্ত কনস্টেবল নাজমুল তারেককে কীভাবে শনাক্ত করা হল, সে বিষয়ে মুখ খোলেননি পুলিশ কর্মকর্তারা।

থানায় দেওয়া অভিযোগে লতা সমাদ্দার লিখেছেন, শনিবার সকাল সোয়া ৮টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার বাসা থেকে রিকশায় ফার্মগেটের আনন্দ সিনেমার সামনে নামেন। সেখান থেকে হেঁটে তেজগাঁও কলেজে কর্মস্থলে যাচ্ছিলেন।

তখন সেজান পয়েন্টের সামনে থেমে থাকা একটি মোটরসাইকেলের উপর পুলিশের পোশাক পরা এক ব্যক্তি বসে ছিলেন। ওই মোটরসাইকেলের পাশ দিয়ে যাওয়ার সময়ে ওই ব্যক্তি লতার কপালে টিপ পরা নিয়ে বাজে মন্তব্য করেন।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button