Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যপড়াশোনাবাংলাদেশস্বাস্থ্য

পরীক্ষা নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, আমরা মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা খুবই সতর্কতার সঙ্গে নিই। এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহারের করে থাকি। যেসব গাড়িটি প্রশ্ন নিয়ে যায় সে গাড়িগুলোকে আমরা ডিজিটালি ট্র্যাক করি। ডিরেক্টর জেনারেল (ডিজি) কার্যালয়ে বসে আমরা দেখতে পারি কোথায় গাড়ি যাচ্ছে, থামছে বা কখন রওনা দিচ্ছে। যে বাক্সে করে প্রশ্ন নেওয়া হয় সেটা খুললেও বোঝা যায়- খোলা হচ্ছে নাকি বন্ধ করা হচ্ছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক আরও জানান, আমরা নিরাপত্তার জন্য সব ধরনের সতর্কতা আমরা নিয়েছি। এখানে পুলিশ, র্যাব দায়িত্ব পালন করছেন। আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ কেও আমরা মনিটরিং করছি। এরইমধ্যে আমরা দুজনকে এরেস্ট ও করেছি। যারা ভুয়া প্রশ্নপত্র পেয়ে বলেছে আমরা প্রশ্ন পেয়েছি এবং তা তারা টাকা পয়সার মাধ্যমে বিক্রি করতে চেয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। আশা করছি কোনো অঘটন ঘটবে না। আমরা সতর্ক আছি।

তিনি বলেন, আমি দু -একটা হলে গিয়েছি, পরীক্ষা সুন্দর ভাবে শুরু হয়েছে। সারা বাংলাদেশে পরীক্ষা শুরু হয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর আমরা শুনিনি। ছাত্র-ছাত্রীদের সাথে কথা বললাম তারা জানিয়েছে প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে। আমরা আশা করি সুষ্ঠু এবং সুন্দর ভাবেই পরীক্ষা শেষ হবে।

তিনি আরো বলেন, বেসরকারি ভাবে ৭২ টা মেডিকেল কলেজ আছে সরকারি ৩৭ টি মেডিকেল কলেজ আছে। দুটো মিলে মেডিকেল কলেজ গুলোয় ১০ হাজার আটশত ৩৯ টি আসন রয়েছে। ইতিমধ্যেই এই আসনের বিপরীতে শুরু হয়েছে ভর্তি পরিক্ষা। এজন্য মোট কেন্দ্র আছে ১৯ টি। ১ লক্ষ ৪৩ হাজার ৯১৫ জন শীক্ষার্থী কেন্দ্রগুলোতে পরীক্ষা দিচ্ছে। সেটা বিগত সব বছরের তুলনায় সবচেয়ে বেশি। সারা বাংলাদেশে মোট ভ্যানু ৫৭ টি, এর সর্বমোট হলের সংখ্যা হলো ১ হাজার ৭৯২টি।

এসময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. একে এম আহসান হাবিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ এইচএম এনায়েত হোসেন, ঢাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যব(প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ সামাদ।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button