
বরিশালে একটি সেতু নির্মানের ২ বছরেও সংযোগ সড়ক নির্মান না করায়,দেড় কোটি টাকা ব্যায়ে নির্মিত সেতুটি কাজে আসছে না এলাকাবাসীর। এতে কোরে সেতুতে উঠতে হচ্ছে বাঁশের মই বেয়ে। ফলে বিপাকে পরেছেন শিক্ষার্থীসহ প্রায় ১০ গ্রামের মানুষ। তাই দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়ক নির্মান করার দাবী জানিয়েছে এ পথে যাতায়াতকারীরা। অন্যদিকে ভোগান্তির কথা শিকার করে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পূর্নেও কথা জানালেন ঠিকাদারী প্রতিষ্ঠান।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামে, খালের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে, দু-বছর আগে সেতু নির্মান কাজ শেষ করে, ঠিকাদারী প্রতিষ্ঠান শরীফ এন্টারপ্রাইজ। নির্মান কাজ শেষ হলেও, সেতুটিতে সংযোগ সড়ক না হওয়ায়,সেতু পারাপার হতে হচ্ছে বাঁশের মই দিয়ে।
দীর্ঘদিন মই বেয়ে সেতু পার হওয়ার পর,বর্তমানে সেতুটির নিচ দিয়ে লোহার পাত বসিয়ে চলাচল করছে ওই ইউনিয়নের ১০ গ্রামের কয়েক হাজার মানুষ। যে কারনে জনগনের কোন কাজেই আসছে না ওই সেতুটি।ভোগান্তির কথা স্বীকার করে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার কথা জানিয়েছে, ঠিকাদারী প্রতিষ্ঠান।
সেতুটি সচল করতে ও দু’পাশের সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু করতে ইতোমধ্যে ঠিকাদারকে নোটিশ করা হয়েছে, জানান উপজেলা প্রকৌশলী।জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্য্যকর পদক্ষেপ চেয়েছেন এ পথে চলাচলকারী ভূক্তভোগীরা।
বাংলাটিভি/ডেস্ক রিপোর্ট/জাবেদ



