Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
উন্নয়নবাংলাদেশসরকার

বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখতে কাজ করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের চেষ্টা থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু

বৃহস্পতিবার সচিবালযের নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বিদ্যুৎখাতে অর্থ মন্ত্রণালয় কতটুকু ভর্তুকি দিতে পারবে, তার ওপর নির্ভর করেছে বিদ্যুতের দাম।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী রমজানে দেড় হাজার মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ লাগবে মসজিদে। সেখানে এসি ও ফ্যান বেশি চলবে।বিদ্যুৎ বিভাগের স্বাধীনতা পদক প্রাপ্তির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধরনের সম্মাননা রক্ষা করা এখন আমাদের বড় চ্যালেঞ্জ। আগামী সময়ে কীভাবে আরও বড় কাজ করা যায়, সেটা নিয়ে কাজ করছি আমরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button