Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় সারা দেশে ৮২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৯ শতাংশ।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১১৭ জনে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭০ হাজার ৪৭১ জন।

২৪ ঘণ্টায় ৯ হাজার ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৮২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ।মারা যাওয়া ৩ জনের ২ জন পুরুষ ও একজন নারী। ঢাকা, খুলনা ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button