
বৈশ্বিক নিরাপত্তায় বাংলাদেশকে নিয়ে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় সফররত, মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড একথা বলেন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় পার্টনারশিপ সংলাপে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্র। এসময় বাংলাদেশের পক্ষে সংলাপে প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হয়। এরপর যৌথ সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড।
এসময় জানানো হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইন্দো প্যাসিফিক ইস্যু, সামরিক চুক্তিতে বাংলাদেশকে সম্মত করাসহ অন্যান্য বিষয় গুরুত্ব পায়। সেইসঙ্গে বাণিজ্য, নিরাপত্তা, মানবাধিকার, সুশাসন ও রোহিঙ্গাসহ নানা বিষয় এবারের পার্টনারশিপ ডায়ালগে স্থান পেয়েছে।
এছাড়া সংলাপে র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়েও আলোচনা হয়।আগামীকাল ঢাকা ছেড়ে যাবেন মার্কিন আন্ডার সেক্রেটারি নুল্যান্ড।
বাংলাটিভি/শহীদ



