Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআইন-বিচারআন্তর্জাতিকবাংলাদেশযুক্তরাষ্ট্রসরকার

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা বিষয়টি সংলাপে উঠবে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আবদুল মোমেন বলেছেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংলাপে উঠবে।

শনিবার ধানমন্ডিতে আন্তর্জাতিক মিনিয়েচার আর্ট উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র হরহামেশাই বিভিন্ন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংলাপে উঠবে। এ বিষয়টি সংলাপে ছিল না। কিন্তু আমরা এটি যুক্ত করেছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার আগে আমাদের জানাতে পারত, আমরা এ বিষয়ে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করতাম। আমাদেরকে আগে থেকে না জানিয়ে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়াটা তাদের মোটেও ঠিক হয়নি।

আবদুল মোমেন বলেন, র‍্যাব তৈরি হয়েছিল এমন সময় যখন সন্ত্রাস মাথা চাড়া দিয়ে ওঠে। একদিনে ৬৪টি জেলায় বোমা হামলা। বিচারক মেরে ফেলে, কূটনীতিকদের ওপর বোমাবাজি ঘটে। ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়। তারপরে র‍্যাব অনেক ভালো কাজ করেছে। কিন্তু সেগুলো বিবেচনায় না নিয়ে নিষেধাজ্ঞা দেওয়া ঠিক হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি জে ব্লিঙ্কেন আমাকে আজ একটি চিঠি লিখেছেন। সেখানে অনেক ভালো ভালো কথা লেখা আছে। আমাকে আবারও ওয়াশিংটন ডিসি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী মাসে বাংলাদেশের স্বাধীনতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র দেখা হবে বলে চিঠিতে উল্লেখ করেছেন।

তিনি বলেন, কোভিডের কারণে অনেক দেশের সঙ্গে বাংলাদেশের সংলাপ স্থগিত ছিল। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বাংলাদেশ সফরে এসেছেন। রোববার (২০ মার্চ) ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় পার্টনারশিপ ডায়ালগ অনুষ্ঠিত হবে ‍।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button