Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

বিকেলে ঢাকায় আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি নুল্যান্ড

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড ঢাকা সফরে আসছেন। শনিবার বিকেলে তিনি ঢাকায় পৌঁছাবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট ও ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ও সহযোগিতার ওপর জোর দিতে একটি প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা সফর করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আন্ডার সেক্রেটারি ন্যুল্যান্ড বাংলাদেশ ও শ্রীলঙ্কায় অংশীদারত্ব সংলাপে অংশ নেবেন। আর নয়াদিল্লিতে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ সফরে আন্ডার সেক্রেটারি ও তার সঙ্গে থাকা প্রতিনিধি দল ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্য অর্থনৈতিক অংশীদারিত্বকে শক্তিশালী করতে এবং সম্পর্ককে আরও গভীর করতে সুশীল সমাজ এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আন্ডার সেক্রেটারি ও তার সঙ্গে থাকা প্রতিনিধি দল ঢাকায় পৌঁছাবে ‍।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button