Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকদুর্ঘটনা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে পিকআপ ট্রাক ও ভ্যানের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে।

দেশটির গণমাধ্যম বলছে, অ্যান্ড্রুজ কাউন্টিতে দুর্ঘটনার সময় ট্রাকটি চালাচ্ছিলো ১৩ বছরের এক শিশু। ট্রেক্সাসের আইন অনুযায়ী ১৮ বছরের নিচে গাড়ি চালানো নিষিদ্ধ। দুর্ঘটনায় ট্রাকের চালক ওই শিশুও মারা গেছে। স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের গলফ দলকে বহন করছিলো ভ্যানটি। সংঘর্ষে ওই দলের কোচসহ ৭ জন মারা যায়। সংঘর্ষে দুটি গাড়িতেই আগুন ধরে যায়। গণমাধ্যমের খবর আরও বলছে, পিক আপ ট্রাকে ওই শিশুর বাবাও ছিল, যিনি নিহত হয়েছেন।

নিউ মেক্সিকোর একটি ইউনিভার্সিটির গলফ দলের সদস্যরা টুর্নামেন্ট শেষ করে একটি ভ্যানে ঘরে ফিরছিলেন। হঠাৎই টেক্সাসের এন্ড্রুস কাউন্টিতে একটি পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় ভ্যানটি। ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান।

গুরুতর আহত আরও দুই শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে লুববকের হাসপাতালে পাঠানো হয়। টেক্সাস সীমান্তবর্তী নিউ মেক্সিকোর দ্য ইউনিভার্সিটি অব সাউথওয়েস্টের শিক্ষার্থীদের মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বন্ধু ও স্বজনদের মাঝে।সড়ক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে ১২ সদস্যের তদন্ত দল পাঠানোর ঘোষণা দিয়েছে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button