Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

খেরসন বিমানবন্দরে রাশিয়ার তিন সামরিক হেলিকপ্টার ধ্বংস করলো ইউক্রেন

ইউক্রেনের সামরিক বাহিনী দেশটির খেরসন আন্তর্জাতিক বিমানবন্দরে রাশিয়ার অন্তত তিনটি সামরিক হেলিকপ্টার ধ্বংস করে দিয়েছে। প্ল্যানেট ল্যাবসের নতুন স্যাটেলাইট ইমেজে উঠে এসেছে এমন তথ্য।

আজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। স্যাটেলাইট ইমেজে বিমানবন্দর থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। সিএনএনের প্রতিবেদনে এ ঘটনাকে চলমান যুদ্ধে রুশ কপ্টারের বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে ধ্বংসাত্মক হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে। খেরসন বিমানবন্দরের কাছাকাছি এলাকায় থাকা রাশিয়ার সামরিক যানগুলোও এদিন আক্রান্ত হয়েছে।

ইন্টারনেটের সাহায্যে ভৌগোলিক অবস্থান অনুসন্ধানের ভিত্তিতে এসব স্যাটেলাইট ইমেজের সত্যতা নিশ্চিত করেছে সিএনএন। নাসার ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (এফআইআরএমএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪২ মিনিটের দিকে বিমানবন্দর এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট খবর

Back to top button