Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅপরাধবাংলাদেশ

মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের টাকা আত্মসাৎ, আটক ৫

বিনিয়োগে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের প্রায় ২শ কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার অন্যতম হোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন মো. শাহ আলম, মো. দেলোয়ার হোসেন শিকদার, কাজি মানে উল্লাহ, মো. মাসুম মোল্লাহ, আব্দুল হান্নান মোল্লাহ। র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল তাদেরকে নরসিংদী থেকে গ্রেফতার করে। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে, এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন। তিনি জানান শাহ সুলতান নামের এমএলএম কোম্পানীটি ধর্মীয় আবেগ-অনুভূতি ব্যবহার করে মানুষের মাঝে প্রথমে আস্থা অর্জন করে, পরে বিভিন্ন উপায়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করে আসছিলো চক্রটি।

বাংলাটিভি/জাবেদ

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button