Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাতে প্রস্তুত আছেন ভলোদিমির জেলেনস্কি

ইতোমধ্যে পুতিনের সঙ্গে পশ্চিমা নেতাদের কয়েক দফা আলোচনা হলেও যুদ্ধ বন্ধে এখনও সমাধানে পৌঁছানো যায়নি। তবে সংঘাত বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাতে প্রস্তুত আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে সাক্ষাৎকারে এমন কথা জানালেন ইউক্রেন প্রেসিডেন্ট কার্যালয়ের উপ-প্রধান ইগোর জোভোকভা।

এদিকে বৃহস্পতিবার তুরস্কের আনাতলিয়া শহরে রুশ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠকে বড় কোনও অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। যদিও দুই দেশের প্রতিনিধিদের শীর্ষ পর্যায়ের বৈঠক থেকে ইউক্রেন প্রত্যাশিত ফলাফল আশা করেনি বলে মন্তব্য করেন উপ-প্রধান জোভোকভা।

তবে জোভোকভা আরও বলেন, ওই আলোচনার সময় রাশিয়ার অবস্থান নিয়ে কোনও ধরনের আপস করা হবে না।

তিনি আরও বলেন, এটা খুবই ভালো যে তারা আলোচনায় বসেছেন। কিন্তু রুশ পররাষ্ট্রমন্ত্রী কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না। যুদ্ধ বন্ধ, যুদ্ধবিরতি, সেনা প্রত্যাহার শুধু একজনের (পুতিন) সিদ্ধান্ত অনুযায়ীই হয়।

জোভোকভা বলেন, কূটনৈতিক সমাধানে প্রেসিডেন্ট জেলেনস্কি সবসময় প্রস্তুত আছেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট অথবা তার কোনও সহযোগীর কাছ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button