Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআওয়ামী লীগপ্রধানমন্ত্রীবাংলাদেশরাজনীতিসরকার

প্রধানমন্ত্রী নিজেই বাজার মনিটর করছেন: ওবায়দুল কাদের

বাজার ব্যবস্থায় মনিটরিং জোরদার করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী নিজেই বাজার পরিস্থিতি মনিটর করছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আশার কথা হলো; শেখ হাসিনা সরকার জনগণের অসুবিধা সৃষ্টি করে এমন বিষয়ে কখনো নীরব থাকেনি, থাকবেও না। জনগণের জীবনমানের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ লক্ষ্যে এরইমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় নানামুখি উদ্যোগ নিয়েছে, বাজার ব্যবস্থায় মনিটরিং জোরদার করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী নিজেই বাজার পরিস্থিতি মনিটর করছেন বলে জানান ওবায়দুল কাদের। সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে ব্যবসায়ীদের প্রতি এ আহ্বান জানান মন্ত্রী।

বাজারে যে কোনো ধরনের জনস্বার্থ বিরোধী সিন্ডিকেটের অস্তিত্ব শেখ হাসিনা মেনে নেয়নি, নেবে না এবং প্রশ্রয়ও দেবে না উল্লেখ করে ওবায়দুল কাদের যে সকল ব্যবসায়ী রমজান মাসকে টার্গেট করে জনস্বার্থ বিরোধী এবং বাজার অস্থিতিশীল করার কাজ করেন তাদের সতর্ক হওয়ার পাশাপাশি সংযত হওয়ার পরামর্শ দেন।

এসময় পবিত্র রমজান মাসে জনগণকে জিম্মি করে অতিলাভ ও লোভে ব্যবসা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, অবৈধভাবে পণ্য মজুতদারিতা, সংরক্ষণ এবং যে কোনো সিন্ডিকেট গঠন থেকেও বিরত থাকতে হবে। এরই মাঝে বাজারে স্থিতিশীলতা আনতে টিসিবির মাধ্যমে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি জোরদার করা হয়েছে, এ ব্যবস্থা জনস্বার্থে আরও সম্প্রসারণ করা হবে।

পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে এক দেশের ঘটনাপ্রবাহ অন্য দেশে প্রভাব ফেলে, রাশিয়া, ইউক্রেন সঙ্কটে আন্তর্জাতিক বাজারে কয়েকটি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে বিশ্বব্যাপী; তারই অংশ হিসেবে বাংলাদেশের বাজারেও কয়েকটি পণ্যের মূল্যবৃদ্ধি ঘটেছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পবিত্র রমজান মাসকে সামনে রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, রমজানে কোনো পণ্যের সরবরাহে ঘাটতি নেই এবং ঘাটতি হবে না।পর্যাপ্ত পণ্য মজুত থাকা সত্ত্বেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী রমজান এবং বিশেষ বিশেষ সময়ে কৃত্রিম সঙ্কট তৈরি করে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এসব অসাধুচক্রের বিরুদ্ধে সরকার সোচ্চার।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হুঁশিয়ার করে দিয়ে বলেন, রমজান মাসে কোনো অসাধু চক্রের কারসাজি সফল হতে দেওয়া হবে না।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button