
দেশে একদিনে করোনা ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগি শনাক্ত হয়েছেন ৩২৩ জন।
বিকেলে, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে, এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৬ হাজার ৩৭০ টি নমুনা পরীক্ষায় করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৯৭ শতাংশ। করোনায় দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৪৮ হাজার ৪৭১ জন। যার মধ্যে মোট মারা গেছেন ২৯ হাজার ৯৭ জন। এ পর্যন্ত সুস্থতার সংখ্যা ১৮ লাখ ৫২ হাজার ৭৭০ জন । গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ২ হাজার ৮২৪ জন।
বাংলাটিভি/ তানজিল



